পুবের কলম ওয়েরবডেস্কঃ শুক্রবার বিধানসভায় পাশ হল হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করার প্রস্তাব। এর ফলে দীর্ঘদিনের দাবি মিটল বালি পুরসভার এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন:
আরও বেশি পুর পরিষেবা নাগরিকদের পৌঁছে দেবার লক্ষমাত্রাকে সামনে রেখে হাওড়া পুরনিগমকে ভাঙার সিধান্ত নেওয়া হয়েছিল অনেক আগেই।
আরও পড়ুন:
জানুয়ারি মাসেই রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিন্ধান্ত নেওয়া হয়েছিল।
শেষ পর্যন্ত শুক্রবার বিধানসভায় পাশ হল এই বিল ।আরও পড়ুন:
এর আগে বালি পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ছিল ৩৫টি। হাওড়া পুরসভার সঙ্গে সংযুক্ত হওয়ার পর তা কমে দাঁড়ায় ১৬টিতে। ফের বালি পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
১৮৮৩ সালে এই বালি পুরসভা গঠিত হয়।১৯৬২ সালে এই পুরসভা সংযুক্ত হয় হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে।
আরও পড়ুন:
এর আগে হাওড়া পুরসভায় ছিল ৫০টি ওয়ার্ড বালি পুরসভার ১৬টি ওয়ার্ড সংযুক্ত হয়ে ওয়ার্ড সংখ্যা দাঁড়ায় ৬৬টিতে।
আরও পড়ুন:
তবে বালি পুরসভা এলাকার বাসিন্দাদের এই নিয়ে ছিল তীব্র অসন্তোষ।যেকোন কাজে তাদের যেতে হত হাওড়া পুরসভায়। আপাতত সেই ঝামেলা থেকে তাদের মুক্তি।