পুবের কলম ওয়েব ডেস্কঃ বিধি ভঙ্গের অভিযোগের মামলায় ৫০০ টাকা জরিমানা দিয়ে নিষ্কৃতি পেলেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী। ২০১৭ সালের ভোটের সময় নির্বাচনী বিধিভঙ্গ করার অভিযোগে জড়িয়েছিলেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ময়াঙ্কেশ্বর শরণ সিংহ। গত শনিবার সেই মামলা সুলতানপুরের আদালত থেকে নিষ্কৃতি পেয়েছেন তিনি। এর ফলে হাই কোর্টের নির্দেশে মন্ত্রীর বিরুদ্ধে এই মামলাও বন্ধ হল।
আরও পড়ুন:
গত শনিবার সুলতানপুর আদালতে উপস্থিত হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ময়াঙ্কেশ্বর শরণ সিংহ।
এদিন তাঁকে ৫০০ টাকার জরিমানা দিতে বলেন বিচারক সাইমা সিদ্দিকি আলম।তারপর থেকেই ময়াঙ্কেশ্বর শরণ সিংহ বিরুদ্ধে দায়ের হওয়া মামলা থেকে রেহাই পান তিনি।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা ভোটের সময়ে অমেঠিতে আরও ৫ টি রাজনীতিবিদ দের মত তিনও একটি সভা করছিলেন। এদিন মন্ত্রীসহ প্রায় ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনী আদর্শ বিধিভঙ্গের অভিযোগ দায়ের করে কোর্টে মামলা করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। এর পর ২০১৯ সালে এই মামলায় মন্ত্রীকে তলব করা হয় আদালতে। তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।