০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিজাম প্যালেস থেকে বের হলেন অনুব্রত, তিন দফায় জেরা, উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই

জেরা শেষে নিজাম প্যালেস থেকে বের হলেন অনুব্রত মণ্ডল (ছবি-খালিদুর রহিম)

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার তৃতীয় দফার জেরা করা হচ্ছে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফার জেরা শেষ হয়েছে। ১৬ নম্বর রুমে এবার চলছে তৃতীয় দফার জেরা। এর আগে ১৫ নম্বর ঘরে দুজন তদন্তকারী অফিসারের সামনে বসিয়ে জেরা করা হয়।

নিজাম প্যালেস থেকে বের হলেন অনুব্রত, তিন দফায় জেরা, উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

গরু পাচার কাণ্ডে ইতিমধ্যে সাক্ষীদের বয়ান ও রেকর্ড অনুযায়ী অনুব্রতকে জেরা করা হচ্ছে। তবে কিছু উত্তর দিলেও অনেক ক্ষেত্রেই উত্তর এড়িয়ে যাচ্ছেন অনুব্রত। এখনও পর্যন্ত খবর অনুযায়ী বীরভূমের জেলা সভাপতির কাছ থেকে সন্তোষজনক উত্তর দেননি অনুব্রত। ফলে দফায় দফায় চলছে জেরা। গরু পাচার কাণ্ডের সঙ্গে বীরভূমের যোগাযোগও খতিতে দেখা হচ্ছে।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

আজ সকাল ৯.৫০ মিনিট নাগাদ নিজাম প্যালেসে আসেন তিনি। এর পর প্রায় ২০ মিনিট সেখানে বিশ্রাম করেন তিনি। তার পর ১০.১০ থেকে তাকে জেরা করা শুরু হয়। তিন দফায় জেরা শুরু করা হয় তাকে। দুপুর ২.১০ নাগাদ জেরা শেষে নিজাম প্যালেস থেকে বের হন তিনি। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কেষ্টদা কেমন আছেন, শরীর কেমন? এর কোনও উত্তর দেননি তিনি।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

আজ অনুব্রত মণ্ডলের রুটিন চেক আপের দিন ছিল। সেই তিন দফা জেরা শেষে আজ নিজাম প্যালেস থেকে এসএসকেম হাসপাতালে দিকে রওনা দেয় অনুব্রতর কনভয়। তাকে আনা হয়েছে ইমারজেন্সিতে। আজও উডবার্ন ওয়ার্ডে তিনি।

এর আগে ৬ এপ্রিল গরু পাচার মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দেয় সিবিআই। সেই মত ৫ তারিখ বীরভূম থেকে কলকাতাতেও আসেন তিনি। এরপর ৬ তারিখ নাটকীয় মোড় নেয় ঘটনা। চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজাম প্যালেস যাওয়ার পথে হঠাৎই বদলে যায় তাঁর গাড়ির অভিমুখ। নিজাম প্যালেসের বদলে সেই গাড়ি ঢোকে অদূরেই এসএসকেএম হাসপাতালে। শারীরিক অসুস্থতা দেখিয়ে দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকেন তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিজাম প্যালেস থেকে বের হলেন অনুব্রত, তিন দফায় জেরা, উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই

আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার