পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজাদি কি অমৃত মহোৎসবের অধীনে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করেন। এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী সূচনা করলেন জনসমর্থ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে চার ধরণের কেন্দ্রীয় প্রকল্পের থেকে ঋণ নিতে পারবেন নাগরিকরা।
আরও পড়ুন:
জনসমর্থ হল একধরণের ডিজিটাল প্ল্যাটফর্ম।
এই পোর্টালে মিলবে মোট ১৩টি ঋণদানকারী সংস্থার লিঙ্ক।১২৫ টিরও বেশি ঋণদাতা সংস্থা উপস্থিত থাকবে। শিক্ষার ক্ষেত্রে যেমন ঋণ পাওয়া যাবে, তেমনি চাষাবাদের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে জন্য ঋণ পাওয়া যাবে। এটি একটি ওয়ানস্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম। আবেদন করার করার পর রাখা হবে কিছু প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর ঋণদাতাতের পছন্দ হ লেই মিলবে ঋণপাওয়ার সবুজ সঙ্কেত। অনুমোদন মিলেগেলেই সময় লাগবেনা ঋণ পেতে। সরকারি কাজে জনসাধারণের অংশগ্রহণ আরও বাড়াবে এই জনসমর্থ পোর্টাল। এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আরও পড়ুন:
সোমবার জনসমর্থ পোর্টাল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন ৩০ হাজারের বেশি সম্মতি নেওয়ার ঝঞ্জাট, দেড় হাজারের বেশি আইন বাতিল, সব কিছুর সরলীকরণ হল এঈ ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে।
আরও পড়ুন:
এই অনুষ্ঠান থেকে আজাদি কে অমৃত মহোৎসব উপলক্ষে একাধিক নতুন কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকার নতুন কয়েনের প্রকাশ করা হলো। এই মুদ্রা গুলির মধ্যে আজাদি কা অমৃত মহোৎসবের লোগোর থিম থাকবে। আর এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরাও খুব সহজেই এই কয়েন গুলিকে শনাক্ত করতে পারবেন।