০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন এক্সপ্রেসওয়ে উদ্বোধন মোদির  দিল্লি থেকে জয়পুর এবার সাড়ে ৩ ঘণ্টায়!

পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার দিল্লি-মুম্বই এক্সপ্রেস ওয়ের দিল্লি-দৌসা-লালসোত অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিমোটের  বোতাম টিপেই এক্সপ্রেসওয়ের এই অংশের সূচনা করেন তিনি। মঙ্গলবার জনসাধারণের ব্যবহারের জন্য এই অংশটি খুলে দেওয়া হবে। এই এক্সপ্রেসওয়ের ফলে রাজধানী শহর ও জয়পুরের মধ্যে দূরত্ব ৫ ঘণ্টা থেকে কমে ৩-৩.৫ ঘণ্টায় নেমে আসবে।

মোদি জানান, জাতীয় সড়ক তৈরির জন্য রাজস্থান সরকারকে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের পরিকাঠামো যত বাড়বে তত বাড়বে রোজগার ও উন্নয়নও। এতে রাজ্যের মানুষই উপকৃত হবেন। চলতি বছরেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের অভিমত, বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই চালু করে দেওয়া হল দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ে।

আরও পড়ুন: বারুদের স্তূপে পশ্চিম এশিয়া, জর্ডনের রাজাকে ফোন উদ্বিগ্ন মোদির

এদিন দৌসা থেকে মোদি ১৮,১০০ কোটি টাকার রাস্তার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করেন। এই অনুষ্ঠানের সময় ২৪৭ কিলোমিটার দৈর্ঘ্যের জাতীয় সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এই সড়ক নির্মাণ খরচ হবে মোট ৫,৯৪০ কোটি টাকা।  এই অনুষ্ঠান থেকেই ফের একবার ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্র শোনা গেল মোদির কণ্ঠে। তিনি বলেন, ‘দেশের জন্য আমাদের মন্ত্র হল, সবকা সাথ সবকা বিকাশ। এই মন্ত্র অনুসরণ করেই আমরা সমর্থ ভারত তৈরি করছি।’এই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

আরও পড়ুন: দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ড: কাশ্মীর থেকে আরও ২ জনকে গ্রেফতার করল এনআইএ

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা জল সরবরাহ ব্যাহত দিল্লিতে, বিপাকে একাধিক এলাকা
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন এক্সপ্রেসওয়ে উদ্বোধন মোদির  দিল্লি থেকে জয়পুর এবার সাড়ে ৩ ঘণ্টায়!

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার