পুবের কলম ওয়েব ডেস্ক: এবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিতে কত জল জমেছে তা মাপতে আধুনিক যন্ত্র বসাতে চলেছে পুর ও নগরোন্নয়ন দফতর। নতুন এই যন্ত্রের সাহায্যে পুরসভার কন্ট্রোল রুমে বসেই জেনে নেওয়া যাবে কোথায় কতটা পরিমাণ জল জমেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ইতিমধ্যেই বিধাননগর, কামারহাটি, দক্ষিণ দমদম, বরাহনগর ও হাওড়া এই পাঁচটি জায়গায় আধুনিক এই জল মাপার যন্ত্র বসানোর নির্দেশ দিয়েছে পুরসভা।
এই যন্ত্র বসাতে পুরসভাগুলিকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। খড়্গপুর আইআইটির সঙ্গে যৌথ উদ্যোগে ১১টি জায়গায় ইতিমধ্যেই রেন-গেজ বসানো হয়েছে বলে জানা গিয়েছে। পুর ও নগরোন্নয়ন দফতরের এক আধিকারিক সূত্রে খবর, বৃষ্টির জল মাপার এই যন্ত্র কিনতে খরচ হবে প্রায় দুই লক্ষ টাকা। দফতরের তরফে জানানো হয়েছে, সার্ভার বসিয়ে যথাযথ হিসাব পেতে যে কোনও পুরসভায় ২৫টি যন্ত্র বসানো প্রয়োজন।