উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল বাঁচাতে কড়া হুঁশিয়ারি পুলিশ সুপারের। শুক্রবার বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে সুন্দরবনের কুলতলি থানা ও চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডলের সহায়তায় বিনা ব্যয়ে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালীর উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয় কুলতলির বিধানসভা জয়নগর ২নং ব্লকের চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের আদিবাসী পাড়ায়।
আরও পড়ুন:

গরমে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির,স্বাস্থ্য শিবিরের পাশাপাশি নারী পাচার, বাদাবন ধ্বংস, বাল্যবিবাহ রোধ, স্কুলছুট, ইঁদুর দ্বারা ক্ষতিরোধের জন্য চাষের জমিতে বিদ্যুৎবাহী তারের প্রয়োগ বন্ধ সহ একাধিক বিষয়কে নিয়ে সচেতনতা শিবির।
আরও পড়ুন:
এদিন এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী, কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল, কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজ, চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কনিকা ভূঁইয়া সহ একাধিক কর্মাধ্যক্ষ এবং একাধিক পুলিশ আধিকারিক বৃন্দ।
আরও পড়ুন:

এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে বারুইপুর জেলা পুলিশের সুপার পলাশ চন্দ্র ঢালী কড়া হুঁশিয়ারি দিলেন ম্যানগোফ ধ্বংস নিয়ে।তিনি এদিন বলেন সুন্দরবনের বনাঞ্চল রক্ষার দায়িত্ব সুন্দরবনের মানুষের। কিন্তু একশ্রেনীর লোভী মানুষ সুন্দরবনের ম্যানগ্রোভকে শেষ করে দিচ্ছে।
এটা কখনো মেনে নেওয়া যায় না।তাই এসব কাজ চললে কড়া শাস্তি পেতে হবে।আরও পড়ুন:
কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল,সুন্দরবনের প্রত্যন্ত এই আদিবাসী পাড়ায় এই ধরনের শিবিরের কতটা প্রয়োজন আছে তা তুলে ধরলেন।এদিন বহু মানুষ এই শিবিরে অংশ নেন।