পুবের কলম,ওয়েব ডেস্ক: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া আর কোনো বিকল্প নেই। মন্তব্য করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
চলমান সংঘাতের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাতেই সংকটের সমাধান দেখছেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্র। রবিবার ২২ অক্টোবর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে ইউনূস বলেন, ইসরাইল-ফিলিস্তিনের বিরোধ বহু পুরনো একটি সমস্যা। ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরাইলের আচরণ এ সমস্যাকে ক্রমেই আরও জটিল করে তুলছিল । এই যুদ্ধ টা দীর্ঘদিন ধরে জমা আক্রোশ এর ফল।
আরও পড়ুন:
শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি এই বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে বৈরিতা অবসানের আহ্বান জানাচ্ছি । পাশাপাশি ভয়ংকর সংকটের মধ্যে নিপতিত নিরপরাধ শিশু ও বেসামরিক মানুষদের নিরাপত্তা ও কল্যাণের সুরক্ষা দিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।
আরও পড়ুন:
দুর্দশাগ্রস্ত জনসাধারণের নিকট জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন রক্ষা, মর্যাদার সুরক্ষা এবং সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য কাজ করার ওপর আমাদের সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করতে হবে।’