পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে সামরিকঅভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো একে ‘গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ হামলা’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবারের ঘটনায় নিরাপত্তা বাহিনীর ‘অনেক’ সদস্য নিহত হয়েছেন বলেও জানান প্রেসিডেন্ট। মঙ্গলবার হঠাৎ করেই রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে গোলাগুলির শধে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই ভবনে প্রেসিডেন্টের উপস্থিতিতে ক্যাবিনেটের বৈঠক চলছিল। সেসময় অসামরিক পোশাকে ভারী অস্ত্রশস্ত্রে থাকা হামলাকারীরা ভবনে গুলি চালায়। কিছু সেনা দাবি করে যে– তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নুনো গোমেসকে আটক করেছে।আরও পড়ুন:
তবে এই গুঞ্জন উড়িয়ে দেন প্রেসিডেন্ট।
এ দিকে হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে আসলে কী ঘটেছে– তা এখনও অপষ্ট। গোলাগুলির ঘটনায় কতজন নিহত হয়েছেন এর তথ্য দেননি প্রেসিডেন্ট। তিনি ধারণা করছেন– পরিকল্পিত এবং সংগঠিত হামলায় মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্ক থাকতে পারে। তিনি বলেন– ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি সুস্থ আছি। পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে।’আরও পড়ুন: