পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউক্রেন থেকে দেশে ফিরলেন আরও ২৪৯ ভারতীয়। রাশিয়ার আগ্রাসী হানায় বিধবস্ত রাশিয়া। গতকাল সাড়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ধরে তিনঘন্টার বৈঠকে কোনও সদত্তর মেলেনি। টানা ছদিন ধরে জারি ইউক্রেনের যুদ্ধে। রাশিয়াও যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী কিভ। রবিবার বুখারেস্ট বিমানবন্দরে পৌঁছয় ভারতীয় বিমান।
ইউক্রেন এয়ারস্পেস বন্ধ করে দেওয়ায় রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দর থেকে ভারতীয়দের নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এই পরিস্থিতির মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দেশের মাটিতে পা রাখল পঞ্চম বিমান।আরও পড়ুন:
এখনও আটকে প্রচুর ভারতীয়। তাঁদেরও যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা চলছে। গতকাল ইউক্রেনে আটক এক পড়ুয়ার ভিডিও শেয়ার করেন পড়ুয়া। উত্তরপ্রদেশের ওই ছাত্রী জানায়, তার নাম গরিমা মিশ্র।
তাকে ভিডিও কাঁদতে দেখা যায়। সেই সঙ্গে ছিল চোখে মুখে ভয়ের চিহ্ন। গরিমাকে ভিডিওতে বলতে শোনা যায়, মোদিজী, যোগীজি আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা কেউ এখানে নিরাপদে নেই। আমাদের সাহায্য করুন। প্রয়োজন হলে ভারতীয় সেনা পাঠান। সেই ভিডিওটি শেয়ার করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি।আরও পড়ুন:
সকালে দিল্লি বিমান বন্দরে ইউক্রেন থেকে আসা পড়ুয়ারা জানান, ভারতীয় দূতাবাসের তরফে সবরকম সহায়তা করা হয়েছে।তাঁদের কথায় মূল সমস্যা হল সীমান্ত অতিক্রম করা। ইউক্রেনে এখনও বেশ কয়েকজন ভারতীয় আটকে পড়ে রয়েছে। আশা করা যায় সমস্ত ভারতীয়কে সম্ভব হবে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার অভিযানকে নাম দেওয়া হয়েছে 'অপারেশন গঙ্গা'। মোট ১৮ হাজার পড়ুয়া প্রায় ইউক্রেনে রয়েছে বলে জানা যায়। কয়েকজন আগেই ফিরে সংখ্যা দাঁড়ায় ১৬ হাজার। এবার সেই সংখ্যাটা আরও কিছুটা কমল।