আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফুটবল সারা বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ। তবে প্রতি বছর ফুটবলপ্রেমীরা মজে থাকেন ক্লাব ফুটবলে। সেই ক্লাব ফুটবলে একটি বিশ্বকাপ আয়োজন করবে ফিফা। ২০২৫ সালে বসবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম আসর।
আরও পড়ুন:
সাংবাদিক সম্মেলনে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো সেই আসরের খানিকটা ধারণা দিয়েছেন, ‘ কাউন্সিল সভায় ক্লাব বিশ্বকাপের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
৩২ দল নিয়ে চার বছর পর পর এই প্রতিযোগিতা হবে। বিশ্বকাপের আদলেই হবে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানাব।’আরও পড়ুন:
ফিফা বেশ কিছুদিন ধরেই এই ধাঁচের একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করে চলেছে। তাতে অবশ্য বাধা অনেক।
উয়েফা এই ধরনের টুর্নামেন্টের ঘোর বিরোধী। কারণ তাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জনপ্রিয়তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপের বড় ক্লাবগুলিও নাকি এই টুর্নামেন্টের বিরোধী। তারাও বাড়তি এই টুর্নামেন্ট খেলতে নারাজ। তবে এসব সত্ত্বেও ফিফা প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, ৩২ দল নিয়েই হবে ক্লাব বিশ্বকাপ। তাতে ইউরোপের সেরা ৮টি দলকে আমন্ত্রণ জানানো হবে। অন্য কোন মহাদেশের কটি করে দেশ খেলবে সেটা এখনও পরিষ্কার নয়। ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, এই টুর্নামেন্ট সফল হলেই ৩ বছর অন্তর অন্তর এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৬ সাল থেকে সাধারণ বিশ্বকাপেরও ফরম্যাট বদলে ফেলছে ফিফা। ওই বিশ্বকাপ হবে ৪০ দলের। সেই ধাঁচে এবার ক্লাব ফুটবলেও দলের সংখ্যা বাড়াচ্ছে ফিফা। লক্ষ্য একটাই, ফুটবলের জনপ্রিয়তা বাড়ানো।