পুবের কলম, ওয়েবডেস্ক: : রাষ্ট্রসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর মামলার শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত রাষ্ট্রসংঘের এই আদালতে শুনানি শুরু হয়।
আরও পড়ুন:
এদিকে, ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা মামলায় সমর্থন জানিয়েছে ব্রাজিল। বুধবার ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠককালে মামলার প্রতি সমর্থন জানান দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। এর মধ্য দিয়ে এখনও পর্যন্ত মোট ১৩টি দেশ গাজা গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার প্রতি সমর্থন জানাল।
এর আগে মালয়েশিয়া, তুরস্ক, বলিভিয়া, নিকারাগুয়া, মালদ্বীপ, ভেনেজুয়েলা, নামিবিয়া, জর্ডন, মরক্কো, ইরান, বাংলাদেশ, পাকিস্তান ও সউদি আরব এই মামলাকে সমর্থন জানিয়েছে।আরও পড়ুন:
হামাসের সঙ্গে যুদ্ধের নামে ইসরাইল গাজায় ফিলিস্তিনি নাগরিকদের হত্যার করছে বলে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। অবিলম্বে ফিলিস্তিনি থেকে ইসরাইলকে সেনা তুলে নিতে হবে বলে দাবি জানিয়েছে তারা।
আরও পড়ুন:
ইসরাইল গণহত্যার অভিযোগ অস্বীকার করলেও ৮৪ পাতার লিখিত আবেদনে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাসের তরফে আক্রমণ শুরুর পর থেকে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়েছে ইসরাইল। জানা গিয়েছে, মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানিতে ইসরাইলি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন:
রাজধানী জেরুসালেমে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি মুখপাত্র লেভি বলেন, ‘হামাসকে রক্ষা করতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার যে অযৌক্তিক অভিযোগ প্রিটোরিয়া এনেছে, তা মোকাবিলা করতে বৃহস্পতিবার আদালতে ইসরাইলের প্রতিনিধিদল উপস্থিত থাকবে।’