মোল্লা জসিমউদ্দিন: শুধুমাত্র সংবাদমাধ্যমের কাটিং দেখিয়ে জনস্বার্থ মামলা? নেই কোন বিস্তারিত তথ্য! বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সন্দেশখালি তে ইডির আক্রান্ত বিষয়ক বিজেপির দাখিল মামলা টি খারিজ করে দিল।ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, -' শুধুমাত্র সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নিয়ে কোনও রিসার্চ করা হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির যথেষ্ট ক্ষমতা রয়েছে।
তারা জানে এ সব পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়'।এদিন এই মামলার শুনানি পর্বে প্রধান বিচারপতি আরও জানান, -' সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে মামলা দায়ের করে আদালতের কাছে আবেদন জানানো অর্থহীন। তাই এই মামলার কোনও গ্রহণযোগ্যতা রয়েছে বলে আদালত মনে করছে না'।উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনা নিয়ে গত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তারা। আইনজীবী সুস্মিতা দত্ত সাহা দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, -'মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার'। তার পরই বৃহস্পতিবার মামলাটি এজলাসে উঠলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে।গত শুক্রবার ( ৫ জানুয়ারি) সন্দেশখালির সরবেরিয়া গ্রামে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকেরা। রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডির দল। সেখানে কয়েকশো গ্রামবাসী লাঠি, পাথর, ইট নিয়ে চড়াও হন ইডির অফিসার এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর উপর। মোট পাঁচ জন ইডি কর্তা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়েছিলেন সন্দেশখালিতে শাহজাহানের বাড়ি। তাঁর বাড়ির সামনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সরিয়ে ইডির কর্তাদের মারধর করেন গ্রামবাসীরা। তিন জন ইডি কর্তা জখম হন ওই হামলায়। তাঁদের হাসপাতালেও ভর্তি করাতে হয়। পরে ইডির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, -'গ্রামবাসীরা তাদের অফিসারদের খুন করার চেষ্টা করেছিল'। এই বিষয়ে বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করা হয়। এদিন তা খারিজ করলো ডিভিশন বেঞ্চ। কেননা এই মামলা শুধুমাত্র সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্যের উপর ভিক্তি করে করা হয়েছিল।
ইমামা খাতুন
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১০:৩৯
আরও খবর
এমবিবিএসে আসন সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, নবান্নে কৃতী নিট পরীক্ষার্থীদের সংবর্ধনা
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
শনিবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, জানুন স্ব-শুমারি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সুদীপ-বিরোধী পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা, নাম জড়াল তাপস-কুণালের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সুদীপ-বিরোধী পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা, নাম জড়াল তাপস-কুণালের
'লিগ্যাল এইড সার্ভিসেস' এর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শংসাপত্র প্রদান ও স্মরণিকা প্রকাশ
'লিগ্যাল এইড সার্ভিসেস' এর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শংসাপত্র প্রদান ও স্মরণিকা প্রকাশ
রাজ্যে চালু ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’, কারা পাবেন না ৫ লক্ষ টাকার এই সুবিধা? স্পষ্ট করল সরকার
রাজ্যে চালু ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’, কারা পাবেন না ৫ লক্ষ টাকার এই সুবিধা? স্পষ্ট করল সরকার
কল্যাণের সাসপেনশন প্রত্যাহার এবং দলত্যাগীদের পদ খারিজের দাবিতে স্পিকারের দ্বারস্থ অভিষেকরা
কল্যাণের সাসপেনশন প্রত্যাহার এবং দলত্যাগীদের পদ খারিজের দাবিতে স্পিকারের দ্বারস্থ অভিষেকরা
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র