১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনবদ্য এমবাপ্পে, তবুও রাজা মেসিই, ৩৬ বছর পর ফের দিয়েগোর দেশে বিশ্বকাপ

পুবের কলম ওয়েবডেস্ক: ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা৷ রুদ্ধশ্বাস লড়াই উপহার দিলেন এমবাপ্পে ও মেসি দুজনেই। এমবাপ্পে বোঝালেন কেন তিনি বিশ্ব ফুটবলের আগামীর নায়ক হিসেবে বন্দিত হচ্ছেন। বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করে সোনার বুটের মালিক তিনিই।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে অবসরের ইঙ্গিত মেসির

প্রথমার্ধে লিয়োনেল মেসি ও দি মারিয়ার গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের একবারে শেষে জোড়া গোল করলেন এমবাপ্পে। দু গোল হজম করে বিরতিতে গেল আর্জেন্টিনা। গোড়া থেকে ম্যাচে যে ফ্রান্স কে অগোছালো মনে হচ্ছিল, দ্বিতীয়ার্ধে তারাই নামল দ্বিগুণ এনার্জি নিয়ে।

আরও পড়ুন: কাতারে বিশ্বকাপ ট্রফি উন্মোচন দীপিকা পাডুকোন

অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন এমবাপ্পে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ পেল। আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেসের কথা অবশ্যই বলতে হবে।

ফ্রান্সের বিপক্ষে দুটো সেভ করে অবশ্যই নায়ক মার্তিনেস।

সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনবদ্য এমবাপ্পে, তবুও রাজা মেসিই, ৩৬ বছর পর ফের দিয়েগোর দেশে বিশ্বকাপ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার