পুবের কলম, ওয়েবডেস্কঃ দুর্গাপুজোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা ঘটেছে বাংলাদেশের নানা প্রান্তে। এর পরিপ্রেক্ষিতে একজোট হয়ে প্রতিবাদ জানালেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা।
আরও পড়ুন:
তাঁদের বক্তব্য, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ নেমে এসেছে। বহু জায়গায় মণ্ডপ ভেঙে ফেলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, খুন করা হয়েছে।
এই আক্রমণ শুধু ঘৃণ্য নয়, এই আক্রমণ সভ্যতার পরিপন্থী। এই আক্রমণ মানবতার বিরুদ্ধে ঘটানো অপরাধ। এখনই সময় এই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এখনই সময় সাম্প্রদায়িকতার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নেওয়াটা আমাদের দায় নয়, কর্তব্য।আরও পড়ুন:
বুদ্ধিজীবীদের জোরালো বক্তব্য, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের আমরা তীব্রভাবে প্রতিবাদ করি। অবিলম্বে এই হিংস্রতা বন্ধ হোক। রাষ্ট্র ব্যবস্থা নিক।
বাংলাদেশের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা এক জোট হোন।আরও পড়ুন:
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা যেন পরিপূর্ণ জীবন নিরাপত্তা ফিরে পান এবং শান্তিতে বসবাস করতে পারেন তার দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আসুন, আমরা সম্প্রীতির পক্ষে এক যৌথতার পথে হাঁটি।
আরও পড়ুন:
বুদ্ধিজীবীরা হলেন আবুল বাশার, মীরাতুন নাহার, জাহিরুল হাসান, আনসারউদ্দিন, শাহযাদ ফিরদাউস, সা'আদুল ইসলাম, আফরোজা খাতুন, সাইফুল্লাহ, শামিম আহমেদ, মুর্শিদ এ এম, মোশারফ হোসেন, নীহারুল ইসলাম, মফিজ উদ্দিন, শেখ রেজওয়ানুল ইসলাম, সাবির আহমেদ, সামিরুল ইসলাম, তৌসিফ হক, লতিফ হোসেন, মোঃ জিকরাউল হক, সেখ সাহেবুল হক, আরিফ মহাম্মদ চাপরাশি, এস এম শামসুদ্দিন, হামিরউদ্দিন মিদ্যা, হাবিবুর রহমান মল্লিক, রোহণ কুদ্দুস, বুলবুল ইসলাম, আনোয়ার হোসেন, তারেক কাজী, নীলাঞ্জন সৈয়দ, শেখ মুঈদুল ইসলাম, আনিসুর রহমান, মোনালিসা রেহমান, হুমায়ুন রশিদ, এন জুলফিকার, সুবিদ আব্দুল্লাহ, মিজানুর রহমান, এস হজরত আলি, আবদুর রউফ আনসারী, সেখ জাহির আব্বাস।
আরও পড়ুন:
মৃদুল হক, নাজমুল হক, মেরিনা বানু, রেহানা সুলতানা, এম এ হাকিম, খায়রুজ্জামান, লালমিয়া মোল্লা, আজিজুল হক, মিরাজুল ইসলাম। সৌরভ হোসেন, সেলিম মণ্ডল, ইসমাইল দরবেশ, তৈমুর খান, ফারুক আহমেদ, সাদিক হোসেন, মারুফ হোসেন প্রমুখ।