আবদুল ওদুদ: আগামী মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।রবিবার শাওয়াল মাসের কোন চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমি।
আরও পড়ুন:
মসজিদে নাখোদা মারকাজি রুয়ায়েতে হিলাল কমিটির পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ সোমবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে না । আগামী মঙ্গলবার ইনশাল্লাহ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী জানিয়েছেন, ইনশাআল্লাহ এ বছর আমরা ৩০ টা রোযা পালন করব। রবিবার রাজ্য সহ দেশের কোথাও চাঁদ দেখা যায়নি । তাই সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে না। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতর উপলক্ষে নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী সমগ্র রাজ্যবাসিকে এবং মুসলিম দরদী ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।