আইভি আদক, হাওড়া: কলকাতার দুর্গোৎসবকে সেরার সেরা শিরোপা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ মিছিল শুরু হয়েছে কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পা মিলিয়েছেন এই শোভাযাত্রায়।জোড়াসাঁকো থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। হাওড়ার পুজো কমিটিও গুলো এইদিন এই বর্ণময় শোভাযাত্রায় অংশ নেন।
এই শোভাযাত্রার শেষ হবে রেড রোডে।আরও পড়ুন:
https://youtu.be/aLPXoNehEE4
আরও পড়ুন:

সেখানে কলকাতা, হাওড়া ও সল্টলেকের বড়ো পুজো কমিটিগুলো অংশ নেবে। বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তালিকায় জায়গা করে দেওয়ায় ইউনেস্কোকে কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার গোটা রাজ্যজুড়েই ধন্যবাদ-জ্ঞাপন মিছিলের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে সকলে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। কলকাতায় এই মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
