পুবের কলম, ওয়েবডেস্ক: টানা কয়েক মাস জেল হেফাজত রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্ট সর্বত্রই জামিনের আবেদন জানিয়ে কোন সুরাহা তিনি পাননি।এবার ফের আদালতে অসুস্থতার কথা জানিয়ে জামিনের আরজি করলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।এদিন তিনি ভার্চুয়াল শুনানিতে বললেন, 'মরেই যদি যাই, বিচার করে লাভ কী।' অপরদিকে টলিউড অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় ফের দাবি করলেন তিনি নির্দোষ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও টলিউড অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় । বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন । মঙ্গলবার ভারচুয়ালি শুনানি পর্বে আদালতে পেশ করা হয় পার্থ ও অর্পিতাকে। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় জানান তাঁর অসুস্থতার কথা। তিনি বলেন, - 'আমার শরীর ভাল নেই। পা ফুলে উঠছে। জেলে চিকিত্সার ব্যবস্থা নেই। যদি মরেই যাই তাহলে আর বিচার করে লাভ কী। অনেক কিছু বলতে চাই। কোর্টে আসতে চাই। অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে জানাব।' পার্থের প্রশ্ন, '৮ মাস হয়ে গেল এভাবে আর কতদিন চলবে?' বিচারক জানিয়েছেন, উকিলের সঙ্গে কথা বলে আদালতে গিয়ে পার্থবাবু তাঁর বক্তব্য জানাতেই পারেন। অপরদিকে টলিউড অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় এদিন ফের দাবি করেন, তিনি নির্দোষ। বিচারককে ভার্চুয়াল শুনানিতে অর্পিতা বলেন, 'আপনার কি মনে হয় না একজন নির্দোষ মহিলাকে আটকে রেখে তার সামাজিক সম্মানকে নষ্ট করা হচ্ছে। আমি অত্যন্ত উচ্চবংশের মেয়ে। মা অসুস্থ, তাঁর পাশে থাকতে হবে।' ওয়াকিবহাল মহল মনে করছে টানা কয়েক মাস জেলে থাকার ফলে তীব্র মানসিক চাপে রয়েছেন এঁরা।ভার্চুয়াল শুনানিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সওয়াল -' মরেই যদি যাই তাহলে বিচার করে লাভ কি? '
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ মার্চ ২০২৩, ১৪:১১
আরও খবর
শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল
সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু
বাড়িতে চিকিৎসা করাতে চান পার্থ, আর্জি খারিজ করে জেল হেফাজত প্রাক্তন শিক্ষামন্ত্রী
রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য ঋণ ৩০ হাজার কোটি টাকা
রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য ঋণ ৩০ হাজার কোটি টাকা
রাজ্যে একাধিক বিমানবন্দর চালু করতে উদ্যোগী সরকার, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে একাধিক বিমানবন্দর চালু করতে উদ্যোগী সরকার, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
এনআইএ তদন্তে রাজ্যের প্রতি অসন্তোষ প্রকাশ বিচারপতি সেনগুপ্তের
এনআইএ তদন্তে রাজ্যের প্রতি অসন্তোষ প্রকাশ বিচারপতি সেনগুপ্তের
কলকাতায় এবার বাড়ি তৈরিতে আর দিতে হবে না উন্নয়ন ফি, বড় ঘোষণা রাজ্যের
কলকাতায় এবার বাড়ি তৈরিতে আর দিতে হবে না উন্নয়ন ফি, বড় ঘোষণা রাজ্যের
ভোট পরবর্তী হিংসা রুখতে আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, জানালো কলকাতা হাইকোর্ট
ভোট পরবর্তী হিংসা রুখতে আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, জানালো কলকাতা হাইকোর্ট
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ