পুবের কলম ওয়েবডস্কঃ বিজয়গড়ে বৃদ্ধের রহস্য মৃত্যুতে ছড়াল তীব্র চাঞ্চল্য। খাটের নিচে লেপ এবং প্লাস্টিকে জড়ানো পচাগলা দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে মৃতের নাম নিধিরচন্দ্র কুন্ডু। এলাকায় মিশুকে বলেই পরিচিত ছিলেন।
সবারসঙ্গেই ছিল মেলামেশা। তবে কয়েকদিন ধরেই প্রতিবেশীরা তাঁর সাড়াশব্দ পাচ্ছিলেন না।আরও পড়ুন:
মঙ্গলবার এক প্রতিবেশী ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও মেলেনি কোন সাড়া।
আরও পড়ুন:
এরপর বিষয়টি তিনি জানান পাড়ার লোকদের। খবর দেওয়া হয় বৃদ্ধের আত্মীয়দের।
তারা এসে বিকল্প চাবি দিয়ে দরজা খুলতেই চমকে ওঠেন।আরও পড়ুন:
ঘরের মধ্যে চাপচাপ রক্ত। শেষ পর্যন্ত দেখা যায় খাটের তলায় প্লাস্টিক এবং লেপ কম্বল জড়ানো দেহটি পরে রয়েছে। এরপর খবর দেওয়া হয় যাদবপুর থানায়। পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। খুন না আত্মহত্যা তা নিয়ে ছড়িয়েছে তুমুল ধোঁয়াশা।
আরও পড়ুন: