ভোপাল ৫ অক্টোবর: মধ্যপ্রদেশের বিজেপি সরকার এক গ্রামে তিনটি মুসলিম মালিকাধীন বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করেছে | সরকারের দাবি , ওই বাড়ির মালিকরা দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে জড়িত ছিল । ওই বাড়ির মালিক এবং কিছু যুবক নাকি মধ্যপ্রদেশের হিন্দু উৎসব নবরাত্রিতে গন্ডগোল করেছে । মধ্যপ্রদেশের মন্দসৌরের নিকটবর্তী গ্রাম সুরাজনিতে এই কাণ্ড ঘটেছে বলে জানানো হয়েছে । ওই মুসলমান যুবকরা গরবা প্যান্ডেলে পাথর ছুড়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে আয়োজকদের আক্রমণ করেছে বলে পুলিশ জানিয়েছে ।
আরও পড়ুন:
মন্দসৌরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সন্দীপ শিবা সাংবাদিকদের বলেন,“বাড়িগুলো বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল তাই আমরা সেগুলো ভেঙে দিয়েছি। আমরা সমস্ত অভিযুক্তের সম্পত্তির কাগজপত্র পরীক্ষা করছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তের পরে তাদের সাতজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এসপির মতে, রাজস্ব বিভাগের সহযোগিতায় মঙ্গলবার অভিযুক্তদের ৪,৫০০০ বর্গফুটের অবৈধ ভবনের মধ্যে তিনটি, যার মূল্য ৪.৫ কোটি টাকারও বেশি তা ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ অফিসার উল্লেখ করেছেন, , ৩০৭ (খুনের চেষ্টা) সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় প্যান্ডেলে পাথর নিক্ষেপের জন্য একটি মামলা করা হয়েছে।