পুবের কলম, ওয়েবডেস্ক: ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) খসড়া রিপোর্ট উত্তরাখণ্ড সরকারের কাছে জমা দেওয়া হবে ১৫ জুলাইয়ের মধ্যে। এমনটাই শোনা যাচ্ছে। সূত্রের খবর, ইউনিফর্ম সিভিল কোডের খসড়া প্রতিবেদনটি ১৫ জুলাইয়ের মধ্যে উত্তরাখণ্ড সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। বিশেষজ্ঞ কমিটি বর্তমানে খসড়া প্রতিবেদনের চূড়ান্ত রিপোর্ট বানাতে ব্যস্ত। ৯ জুলাই কমিটির পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠক হবে দিল্লিতে।
অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার ক্ষেত্রে যেসব আইনি সংযোজন দরকার সেগুলিকেও সংযুক্ত করা হচ্ছে। সূত্রের খবর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, প্রয়োজনে ইউসিসি-র জন্য একটি বিশেষ বিধানসভা অধিবেশনও ডাকা হতে পারে।আরও পড়ুন:
৩০ জুন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেছিলেন, ইউসিসির খসড়া প্রস্তুত করতে তারা আলোচনা চালাচ্ছেন। খুব শীঘ্রই তা রাজ্যে বলবৎ হবে।
আরও পড়ুন:
শুক্রবার সরকারের কাছে চূড়ান্ত খসড়া জমা দেওয়ার কথা ছিল।
তবে এখন বলা হচ্ছে তা হবে জুলাইয়ে । উত্তরাখণ্ড সরকার ইউসিসি বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। আমাদের সংবিধানের ৪৪ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন সবার জন্য সমান হওয়া উচিত।আরও পড়ুন:
উত্তরাখণ্ডের মানুষ এটাকে সমর্থন করেছে। সংবিধান যে ধারণা ও নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল তা বাস্তবায়ন করার জন্য ইউসিসি আমাদের দেশের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে। মন্তব্য বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: