পুবের কলম ওয়েবডেস্কঃআজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমোদন দিল তিনটি কৃষি আইন বাতিলের।
আরও পড়ুন:
আগামী ২৯ নভেম্বর সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন।সেখানেই তিনটি কৃষি আইন বাতিলের জন্য পেশ করা হবে বিল।তার আগেই অবশ্য আজ কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন পেল তিনটি কৃষি আইন বতিলের প্রস্তাব।
আরও পড়ুন:
খুব সম্প্রতি নানক জয়ন্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে তিনটি কৃষি আইন বাতিলের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এমনকি দেশবাসীর কাছে তিনি ক্ষমাও চান।আরও পড়ুন:
উল্লেখ্য সংবিধানের ২৪৫ ধারা অনুসারে যে কোন আইন বাতিল করার ক্ষমতা আছে সংসদের। তবে তার আগে সংসদে পেশ করতে হবে প্রস্তাবনা।
আরও পড়ুন:
পদ্ধতি মেনে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ফের আরও একবার সংসদে এই বিল পেশ করবেন। তবে এবার আলোচনা হবে আইন প্রত্যাহার নিয়ে।
লোকসভা এবং রাজ্যসভা সংসদের উভয় কক্ষে পেশ হবে এই বিল।আরও পড়ুন:
এরপর এই বিল প্রত্যাহারের জন্য উভয় কক্ষে ভোটাভুটিতে অংশ নেবেন সাংসদরা।
আরও পড়ুন:
এরপর উভয় কক্ষের ভোটাভুটি শেষে এই বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। তিনি সই করলে তবেই বাতিল হবে তিনটি কৃষি আইন।
আরও পড়ুন:
উল্লেখ্য এখনও নিজেদের আন্দোলনে অনড় আছেন কৃ্ষক সংযুক্ত মোর্চার নেতারা। কৃষক নেতা রাকেশ টিকায়েত সাফ জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত পদ্ধতি মেনে বতিল হচ্ছে তিনটি কৃষি আইন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।