পুবের কলম, ওয়েব ডেস্ক: আসন্ন টোকিও অলিম্পিকে ভারত যাঁদের দিকে পদকের জন্য তাকিয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু।
আরও পড়ুন:
প্রসঙ্গত, টোকিও অলিম্পিক শুরু হচ্ছে ২৩ জুলাই থেকে। বৃহস্পতিবার টোকিও রওয়ানা হওয়ার আগে এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সিন্ধু জানান, করোনার জন্য অলিম্পিকের প্রস্তুতিতে সমস্যা হয়েছে।
তিনি বলেন, 'করোনা না থাকলে আরও ভালোভাবে অনুশীলন করতে পারতাম। তবে, এরই মধ্য যতটা সম্ভব তৈরি হয়েই অলিম্পিকে যাচ্ছি। সাফ্যলের আসল মন্ত্র সহনশীলতা। এর সঙ্গে রয়েছে কঠোর পরিশ্রম ও লড়াই করার ক্ষমতা।'