পুবের কলম, ওয়েবডেস্ক: মালদ্বীপে কোনও ভারতীয় সেনা থাকবে না, এমনকি বেসামরিক পোশাকেও নয়, ফের হুংকার দিলেন দ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। তিনি বলেন, আগামী ১০ মে এর পরে কোনও ভারতীয় সেনা কর্মকর্তা, এমনকি বেসামরিক পোশাক পরিহিতরাও মালদ্বীপে থাকবে না। আমি এটি আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি। সোমবার চিনের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষর করেছে মালদ্বীপ। এই চুক্তির আওতায় চিন মালদ্বীপকে বিনামূল্যে সামরিক সহায়তা দেবে।
চুক্তি স্বাক্ষরের দিনের ভারতের উদ্দেশে কড়াবার্তা দিলেন মুইজ্জু।আরও পড়ুন:
মালদ্বীপের তিনটি বিমানবন্দরের মধ্যে একটির দায়িত্ব নিতে একটি ভারতীয় বেসামরিক দল দ্বীপরাষ্ট্রে পৌঁছানোর সপ্তাহ না পেরোতেই প্রেসিডেন্ট মুইজ্জুর এমন বার্তা এল। যদিও ১০ মার্চের মধ্যে সেনা কর্মকর্তাদের প্রত্যাহারের বিষয়ে দুই দেশ আগেই সম্মত হয়েছে। তবে তার আগেই ভারতের উদ্দেশে বার্তা দিলেন মুইজ্জু।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের বাএ অ্যাটল দ্বীপ সফরকালে প্রেসিডেন্ট বলেছেন, ‘ভারতীয় সেনাদের বিতাড়িত করার ক্ষেত্রে সরকারের সাফল্য নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছে, পরিস্থিতি জটিল করে তোলা হচ্ছে।
তারা বলার চেষ্টা করছে, ভারতীয় সেনারা চলে যাচ্ছে না, তাঁরা উর্দি পাল্টে বেসামরিক পোশাকে ফিরে আসছে। কিন্তু আমাদের এমন চিন্তাভাবনা করা উচিত নয়, যা আমাদের মনে সন্দেহ তৈরি করে।’আরও পড়ুন:
গত ২ ফেব্রুয়ারি দিল্লিতে দুই পক্ষের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে হয়। মালদ্বীপের বিদেশ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছিল, ভারত ১০ মে এর মধ্যে মালদ্বীপে তিনটি বিমানবন্দরে থাকা ভারতীয় সেনাদের স্থানান্তর করবে, সেই প্রক্রিয়ার প্রথম ধাপ ১০ মার্চের মধ্যে সম্পন্ন হবে। গত ৫ ফেব্রুয়ারি সংসদে দেওয়া প্রথম ভাষণেও মুইজ্জ একই ধরনের বক্তব্য রাখে।
মালদ্বীপের তিনটি ভারতীয় প্ল্যাটফর্মে ৮৮ জন ভারতীয় সেনা রয়েছেন। মুইজ্জু গত বছর ভারত-বিরোধী অবস্থানে নিয়ে ক্ষমতায় আসেন। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি থেকে ভারতীয় সেনাদের সরিয়ে দেওয়ার দাবি করেন।আরও পড়ুন:
ইন্দো-প্যাসেফিক অঞ্চলে প্রভাব বিস্তারে ভূরাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ। তাই দুই বৃহৎ প্রতিবেশী ভারত এবং চিন উভয়ই ভারত মহাসাগরের ছোট্ট এই দেশটিকে নিজেদের বলয়ে রাখতে চায়। কিন্তু এবার মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চিন ঘেঁষা মুইজ্জু। 'ভারত খেদাও’ প্রচার দিয়েই গদিতে বসেছেন মুইজ্জু।