পুবের কলম, ওয়েবডেস্কঃ শীতকালে খুসকি একটি বিরক্তিকর সমস্যা। সারা বছর প্রায় এই সমস্যা লেগেই থাকে। তবে শীতকালে এই সমস্যা বেশি দেখা যায়। কারণ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই এই সময়ে খুসকির প্রবণতা বেশি দেখা যায়।
বিশেষজ্ঞদের কথায়, মাথার ত্বক শুষ্ক হয়ে গেলে তার সঙ্গে ধুলো, ময়লা জমে খুসকি হতে পারে। তবে এই সময়ে বাজার চলতি জিনিস পত্র না মেখে, ঘরোয়া উপায়ে খুসকি দূর করা সম্ভব।আরও পড়ুন:

কিভাবে ঘরোয়া উপায়ে দূর করব খুসকি
আরও পড়ুন:
ক্যাস্টর অয়েলের নাম আমাদের কাছে খুব পরিচিত। তবে অনেকেই খুব আঠালো বা ঘন হওয়ার জন্য ক্যাস্টর অয়েলকে পছন্দ করেন না। তবে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে আপনি অবশ্যই এর সুফল পাবেন।

নারকেল তেল
আরও পড়ুন:
নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুলের স্বাস্থ্যের উপকার হয়। দু চামচ পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েল মিশিয়ে স্কাল্পে ব্যবহার করে ম্যাসেজ করুন। ৩০ মিনিট পর ভালো করে শ্যাম্পু করে নিন।
আরও পড়ুন:

অ্যালোভেরাঃ
আরও পড়ুন:
অ্যালোভেরা গুণের কোনও তুলনা হয় না। ত্বক ও চুলের জন্য খুবই উপকারি অ্যালোভেরা।
এর সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করলে তা খুবই কার্যকরী।আরও পড়ুন:
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দু চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ৩ চামচ অ্যালোভেরার রস মিশিয়ে নিন। তাতে টি ট্রি অয়েলও মেশাতে পারেন। এবার এই মিশ্রণ চুলের সঙ্গে স্কাল্পেও ভালো করে ব্যবহার করে মিনিট ৪০ রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন:
অলিভ ওয়েল
আরও পড়ুন:
একইরকমভাবে অলিভ অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েলের মিশিয়ে লাগালে দারুণ উপকার পাবেন।
আরও পড়ুন: