১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার থেকে বিধানসভার সমস্ত কমিটির চেয়ারম্যান পাবেন তেলের খরচ

পুবের কলম প্রতিবেদক: এবার থেকে বিধানসভার সমস্ত কমিটির চেয়ারম্যানেরাই পাবেন তেলের খরচ। এতদিন পর্যন্ত শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও স্বরাষ্ট্র দফতর সংক্রান্ত কমিটি সহ মোট পাঁচটি কমিটির চেয়ারম্যান তেলের খরচ পেতেন। অ্যাসেম্বলি এবং স্ট্যান্ডিং কমিটি মিলে ৪১ টি কমিটির বাকিদের ক্ষেত্রে আলাদা করে তেলের খরচ পাওয়া যেত না। এবার সকল চেয়ারম্যানকে ১০০ লিটার পর্যন্ত তেলের খরচ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিধানসভা সূত্রে খবর, মে মাসের শেষে তা রাজ্য বিধানসভায় জমা দিলে সেই খরচ সচিবালয়ের তরফ থেকে বিধায়ক তথা ওই কমিটির চেয়ারম্যানের মিটিয়ে দেওয়া হবে। অন্যদিকে, যথারীতি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং স্বরাষ্ট্র দফতর সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আগের মতই আড়াইশো লিটার তেলের খরচ পাবেন।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ মামলা: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকী

আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম
ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাজস্থানের ভিওয়াদিতে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭; নিখোঁজ বহু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার থেকে বিধানসভার সমস্ত কমিটির চেয়ারম্যান পাবেন তেলের খরচ

আপডেট : ৩ মে ২০২২, মঙ্গলবার