২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ১৮ বছরের ঊর্ধ্বদের করোনার বুস্টার ডোজ, জানাল কেন্দ্র

পুবের কলম, ওয়েবডেস্ক: ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই পাবেন করোনার বুস্টার ডোজ, এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার। বেসরকারি হাসপাতালগুলিতে আগামী ১০ এপ্রিল, রবিবার থেকে দেওয়া হবে বুস্টার ডোজ। তবে বিনামূল্যে নয়।

শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, বেসরকারি হাসপাতালগুলি থেকে আগামী ১০ এপ্রিল, রবিবার ১৮ বছরের ঊর্ধ্বে যারা রয়েছে এবার তাদের দেওয়া হবে বুস্টার ডোজ। দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পর নয় মাস কাটলে এই বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে এই সময়ে প্রত্যেক সরকারি হাসপাতালগুলিতে যেভাবে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয় তা চালু থাকবে।

আরও পড়ুন: রাজ্যের পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য ৬৮০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

এখনও পর্যন্ত স্বাস্থ্য, ফ্রন্টলাইন কর্মীকে ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের প্রায় ২.৪ কোটিরও বেশি প্রিকওশন ডোজ দেওয়া হয়েছে। ১৫ বছরের উপরে বয়স, দেশের এমন নাগরিকদের ৯৬ শতাংশই করোনার অন্তত একটি ডোজের টিকা পেয়েছেন বলেও জানানো হয়েছে৷ ১৫ বছরের ঊর্ধ্বে দেশের ৮৩ শতাংশ মানুষ দু’টি ডোজের টিকা পেয়েছেন৷ তবে এর পরেও সতর্কতার কারণে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে তৃতীয় ডোজ দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে।

আরও পড়ুন: এসআইআর-এ গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নয়া ফরমান নির্বাচন কমিশনের

গত ৬ এপ্রিল মুম্বই কর্পোরেশন দাবি করে এই রাজ্যে করোনার নয়া ভ্যারিয়েন্ট এক্স-ই হানা দিয়েছে।  তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে আক্রান্ত রোগীর নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়। তবে সেই নমুনায় এক্স-ই জীবাণুর উপস্থিতি পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: সামাজিক সুরক্ষা বিধির খসড়া প্রকাশ, গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা দেবে কেন্দ্র

সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ১৮ বছরের ঊর্ধ্বদের করোনার বুস্টার ডোজ, জানাল কেন্দ্র

আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার