পুবের কলম ওয়েবডেস্কঃকাতারে আরব কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কাতারের আল বাইত স্টেডিয়ামে ফুটবলকে ঘিরে উন্মাদনা দেখে মুগ্ধ তিনি। সেই উন্মাদনা দেখে আরবিকে ফিফার পঞ্চম অফিসিশিয়াল ভাষা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ফিফার প্রেসিডেন্টকে।তিনিও এই প্রস্তাবকে যথার্থ প্রয়াস বলে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, এতে মুশলিম বিশ্বে ফুটবল প্রসার ঘটবে।

ফিফার অন্য সব দাফতরিক ভাষা হচ্ছে ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ এবং জার্মান। সেখানে আরবি ভাষা জুড়ে গেলে, সেটা ফুটবলের পক্ষে ভালো বার্তা যাবে। ফিফার তরফ থেকে এক আনুষ্ঠানিক বিবূতিতে বলা হয়েছে, ফিফা আরব কাপের আয়োজক দেশ কাতার এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার স্টেকহোল্ডার দেশগুলির মধ্যে দীর্ঘ আলোচনার পর ফিফা সভাপতির কাছে আরবি ভাষাকে দাফতরিক ভাষার প্রস্তাব এসেছে।

ফিফা আরব কাপ ২০২২ এরও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাতারে।সেদিনই ছিল পুরো বিশ্বের আরবি ভাষী মানুষদের মধ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস।

বিশ্বের সকল আরবি ভাষাভাষিদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আরবিকে ফিফার পঞ্চম দাফতরিক ভাষা হিসেবে প্রস্তাব করার প্রতিশ্রুতি দেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। সারাবিশ্বের প্রায় ২৫টি দেশের মানুষ আরবিতে কথা বলেন। এই ২৫টি দেশে রয়েছেন প্রায় ৪০ কোটি মানুষ। এছাড়াও বিশ্বের আরও অনেক দেশেই ছড়িয়ে রয়েছেন আরবি ভাষাভাষী মানুষ। তারই স্বীকৃতি হিসেবে তাদের সুবিধার্থে আরবিকে ফিফার আনুষ্ঠানিক ভাষা করার কথা ভাবা হচ্ছে।