পুবের কলম ওয়েব ডেস্ক:পিছিয়ে গেল ফিফার বর্ষসেরা পুরস্কার প্রদান পর্ব। সাধারণভাবে ব্যালন ডি-র ঘোষণা করার সঙ্গে সঙ্গেই ফিফার বর্ষসেরা পুরস্কারের ঘোষণাটিও হয়ে যায়। মূলত ক্লাব এবং দেশের হয়ে পারফরম্যান্সের সুবাদেই কেউ না কেউ ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পান। অন্যান্য বিভিন্ন বিভাগের পুরস্কারগুলিও দেওয়া হয় সবকিছুর বিচার করে। কিন্তু এবার তা পিছিয়ে গেল বিশ্বকাপের কারণে।
আগামী ২০ নভেম্বর থেকে কাতারে আয়োজিত হতে চলেছে ফিফা বিশ্বকাপের আসর। প্রায় একমাসব্যাপী ফুটবলের এই মহা আসরের পরেই ঘোষিত হবে ফিফার বর্ষসেরা পুরস্কার। কোন ফুটবলার হবেন ফিফার বর্ষসেরা, কোন কোচ পাবেন সেরার পুরস্কার তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। প্রসঙ্গত প্রতিবছর ব্যালন ডি ওর এর সঙ্গে সঙ্গেই ফিফার বর্ষসেরা পুরস্কারও দেওয়া হয়। এ বছর সেই পুরস্কার পাবার লক্ষ্যে প্রায় অনেকটাই এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। তার পেছনেই এই দৌড়ে রয়েছেন বার্সেলোনার পোলিস তারকা রবার্ট লেওয়ন্ডসকি। কিন্তু দুজনেই এবার বিশ্বকাপের মুখ। বেনজেমা খেলবেন তার দেশ ফ্রান্সের হয়ে, লেওয়ন্ডসকি খেলবেন তার দেশ পোল্যান্ডের হয়ে। তাই সেখানে কেমন পারফরম্যান্স করেন সেটাও দেখার। পাশাপাশি এবার বিশ্বকাপে একাধিক পারফর্মেন্স দেখার সুযোগ রয়েছে। দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, নেইমার, এমবাপেরা। তাই উয়েফার ব্যালন ডিওর এর সঙ্গে সঙ্গে ফিফার বর্ষসেরাও বেছে নেওয়া হবে এখান থেকেই। কাতার বিশ্বকাপ থেকেই উঠে আসবেন বছরের সেরা ফুটবলার। তাই ফিফাও তাদের বর্ষসেরা পুরস্কার ঘোষণাটি কিছুটা পিছিয়ে দিয়েছে। কাতার বিশ্বকাপের পরেই ফিফার বর্ষসেরা পুরস্কার ঘোষণার অনুষ্ঠানটি আয়োজিত হবে।কাতার বিশ্বকাপের পরই ফিফার বর্ষসেরা পুরস্কার
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২২, ১৪:৪৬
আরও খবর
পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিফার
২০৩৪ ফুটবল বিশ্বকাপ সউদিতে, নানান ব্যবস্থা থাকলেও মদ্যপানে নিষেধাজ্ঞা
মারাকানায় মারামারির ম্যাচে ব্রাজিলকে হারিয়ে শীর্ষে মেসির আর্জেন্টিনা
মারাকানায় ওতামেন্দির গোলে শেষ হাসি মেসিদের
কাতার বিশ্বকাপের টিকিটেই ফ্রি’তে মক্কায় ওমরাহ পালনের সুযোগ
কাতার বিশ্বকাপের টিকিটেই ফ্রি’তে মক্কায় ওমরাহ পালনের সুযোগ
কাতার বিশ্বকাপঃ প্রতিটি স্টেডিয়ামে নামাযের স্থান, কম দামে মিলছে হালাল খাবার
কাতার বিশ্বকাপঃ প্রতিটি স্টেডিয়ামে নামাযের স্থান, কম দামে মিলছে হালাল খাবার
কাতার বিশ্বকাপ: দিবালা, ডি’মারিয়াকে রেখেই দল ঘোষণা আর্জেন্টিনার
কাতার বিশ্বকাপ: দিবালা, ডি’মারিয়াকে রেখেই দল ঘোষণা আর্জেন্টিনার
ইন্দোনেশিয়ার ঘটনায় তদন্তকারী টিম পাঠাচ্ছে ফিফা, শোক প্রকাশ ফিফা সভাপতি থেকে এএফসি সভাপতির
ইন্দোনেশিয়ার ঘটনায় তদন্তকারী টিম পাঠাচ্ছে ফিফা, শোক প্রকাশ ফিফা সভাপতি থেকে এএফসি সভাপতির
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের