পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি বছরেই কাতার বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের মহোৎসব। এই মহোৎসবের বল উন্মোচন করলেন বিশ্ব ফুটবলের আরও এক মহাতারকা লিওনেল মেসি।কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল "আল রিহলা" - র মোড়ক উন্মোচন করলেন মেসি

মেসি ও সন হিউং মিনের উপস্থিতিতে আ্যডিডাসের প্রস্তুতকৃত বল ‘আল রিহলা’র মোড়ক উন্মোচনের কথা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল "আল রিহলা" - র মোড়ক উন্মোচন করলেন মেসি

আরবি ভাষার শব্দ ‘আল রিহলা’র অর্থ যাত্রা।

এই নামের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কাতারের জাতীয় পতাকা, প্রতীকী নৌকা, স্থাপত্য ও তাদের সংস্কৃতি। বর্তমান গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলানোর জন্যই দ্রুতগতির বলটি তৈরি করা হয়েছে।

এই বলের অন্যতম বৈশিষ্ট্য হলো সিআরটি কোর (CRT-CORE) এবং স্পিডশেল। সিআরটি কোরটি মূলত বলের হৃৎপিণ্ড। এখান থেকেই গতি, নির্ভুলতা এবং ধারাবাহিকতা সঞ্চার ঘটবে। এই সিআরটি কোরের কারণে বাতাসের সঞ্চালনও থাকবে যথাযথ।