পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় পড়ুয়ার পর এবার রুশ- ইউক্রেন যুদ্ধের বলি হলেন এক মার্কিন সাংবাদিক। নিহত ওই ব্যক্তির সঙ্গে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় জানা গেছে। তার নাম ব্রেন্ট রেনড, বয়স ৫০। তিনি নিউইয়র্কের বাসিন্দা ও ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজ করতেন।

রেনড এর সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা যাচ্ছে তিনি নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ছিলেন।

কিন্তু মার্কিন দৈনিকটি বিষয়টি অস্বীকার করে বলেছে, মৃত্যুর সময় রেনড পত্রিকাটির জন্য কোনো কাজ করছিলেন না।

বর্তমানে কিয়েভে সামরিক সংবাদদাতা হিসেবে কাজ করছেন আল জাজিরার সাংবাদিক ইমরান খান। তিনি জানিয়েছেন ইরপিন সক্রিয় সাংবাদিক হিসেবে কাজ করছিলেন যুদ্ধক্ষেত্রে।