পুবের কলম প্রতিবেদক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই এল সাফল্য। কলকাতা পুলিশকে আরও বেশি দায়িত্ববান ও জনতাবান্ধব করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন শহরের একা থাকা বয়স্ক মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কোনও প্রকল্প চালু করতে। সেই সঙ্গে নারী শক্তির উত্থান ও তাঁদের নিরাপত্তাকে জোরদার করে তুলতে অপর একটি প্রকল্প চালু করতে।
আরও পড়ুন:
সেই লক্ষ্যেই কলকাতা পুলিশ চালু করে বয়স্কদের জন্য ‘প্রণাম’ এবং মেয়েদের জন্য ‘সুকন্যা’ প্রকল্প দুটি। এবার সেই দুই প্রকল্পই পেয়ে গেল স্কচ অ্যাওয়ার্ড আগামী ১০ ফেব্রুয়ারি দিল্লির কনস্টটিশন ক্লাব অফ ইন্ডিয়াতে একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই পুরষ্কার তুলে দেওয়া হবে। এই মর্মে স্কচ গ্রুপের তরফে রাজ্য পুলিশের এসিপি শুভঙ্কর সিনহা রায়কে চিঠি দেওয়া হয়েছে।