পুবের কলম, ওয়েবডেস্ক: মৃত্যু যে কঠিন বাস্তব, কঠোর সত্যি, যা আচমকায় নেমে আসতে পারে জীবনে, সেটাই আরও একবার প্রমাণিত হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর মধ্য দিয়ে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

দুর্ঘটনার আগে হাসিমুখে চপারে ওঠেন ইব্রাহিম রাইসি। তখন তিনি জানেন না, এটাই তাঁর শেষ হাসি। দুর্ঘটনার ঠিক প্রাক মুহূর্তে ইরানের প্রেসিডেন্টকে ক্যামেরাবন্দি করা হয়। তাঁর মৃত্যুর পর আচমকাই ভাইরাল হল সেই ভিডিয়ো। যেখানে তাকে হেলিকপ্টারের ভিতর থেকে হাত নাড়তে দেখা গিয়েছে।