পুবের কলম,ওয়েবডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইসরাইলে আটকে ৭ হাজার কেরলের বাসিন্দা। নিজের রাজ্য তথা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সোমবার বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। জানান, ইসরাইলে ১৮ হাজার প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রায় ৭ হাজার কেরলের নাগরিক।
দুই সম্প্রদায়ের শত্রুতার জেরে প্রাণ ওষ্ঠাগত প্রবাসী কেরলবাসীদের। তাঁদের পরিবারের লোকেরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।বিজয়ন আরও লিখেছেন, ইসরাইলে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করুন। এই বিষয়ে যাবতীয় সম্ভাব্য হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি আপনাকে।
আরও পড়ুন: