পুবের কলম, ওয়েবডেস্ক: সব স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে সরকারি অ্যাপ ‘সঞ্চার সাথী’। ২৮ নভেম্বর বড় বড় স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন দফতর। বলা হয়েছে, ফোন তৈরির সময়ই প্রি-ইনস্টল রাখতে হবে এই অ্যাপ। আগামী ৯০ থেকে ১২০ দিনের মধ্যেই কার্যকর করতে হবে এই প্রক্রিয়া। কেন্দ্রের এই পদক্ষেপে নিয়ে ফুঁসে উঠলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশকে একনায়কতন্ত্রে পরিণত করছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ। সঞ্চার সাথী অ্যাপকে "স্নুপিং অ্যাপ" হিসাবে বর্ণনা করেছেন তিনি। মঙ্গলবার কংগ্রেস নেত্রী বলেন, "এটি একটি স্নুপিং অ্যাপ। স্পষ্টতই এটি হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার রয়েছে। এই অ্যাপ ফোনে দেওয়ার মধ্যদিয়ে ফোনে নজরদারি চালাবে তারা।" কেন্দ্রকে তোপ দেগে প্রিয়াঙ্কার বক্তব্য, "এটা শুধু একটি অ্যাপ নয়, শুধু ফোনে গুপ্তচরবৃত্তি করবে তা নয়। সব মিলিয়ে তারা এই দেশকে একনায়কতন্ত্রে পরিণত করছে।"নকল IMEI–যুক্ত ফোন, চুরি যাওয়া ডিভাইস ও অপরাধমূলক কাজে ব্যবহৃত মোবাইল সনাক্ত করতে ‘সঞ্চার সাথী’ অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি করেছে সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে চালুর পর অ্যাপটির সাহায্যে ৭ লক্ষেরও বেশি ফোন উদ্ধার হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এই নির্দেশকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। পেগাসাস বিতর্কের প্রসঙ্গ তুলে তাঁদের অভিযোগ, সুরক্ষার নামে এটি আসলে নজরদারির নতুন হাতিয়ার। তৃণমূলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এটা আগ্রাসী ফ্যাসিবাদী মনোভাব, নজরদারি কায়েমের চেষ্টা।” কংগ্রেস নেতা কে সি বেণুগোপালের অভিযোগ, “নাগরিকের প্রতিটি পদক্ষেপ ও কথোপকথনে নজরদারির প্রয়াস।” প্রযুক্তি-আইন বিশেষজ্ঞদেরও উদ্বেগ রয়েছে। ইন্টারনেট অধিকারকর্মী মিশি চৌধুরীর মতে, সরকারের এই সিদ্ধান্ত ব্যবহারকারীর সম্মতিকে অর্থহীন করে দিচ্ছে। রাশিয়া ‘ম্যাক্স’ অ্যাপ বাধ্যতামূলক করায় যেমন সমালোচিত হয়েছিল, ভারতের ক্ষেত্রেও সেই বিতর্ক নতুন করে উসকে উঠেছে। এখন নজর সকলেরই,অ্যাপল-সহ বড় সংস্থাগুলি এই নির্দেশে কী প্রতিক্রিয়া জানায় এবং সাধারণ মানুষের ডিজিটাল গোপনীয়তা কতটা সুরক্ষিত থাকে।দেশকে একনায়কতন্ত্রে পরিণত করা হচ্ছে: ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়ে নিশানা প্রিয়াঙ্কার
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১
আরও খবর
'মহিলা সংরক্ষণের নামে নির্লজ্জভাবে ক্ষমতা আঁকড়ে থাকার কৌশল সাজিয়েছিল': মোদি সরকারকে কড়া আক্রমণ প্রিয়াঙ্কার
ভাই ভীত নয়ঃ প্রিয়াঙ্কা
ভারত জোড়ো যাত্রা’র শেষ দিনে বরফ নিয়ে খেললেন রাহুল-প্রিয়াঙ্কা, ১৩৫ দিনের দীর্ঘ পদযাত্রার সমাপ্তি অনুষ্ঠান আজ
ভারত জোড়ো যাত্রা এবার উত্তরপ্রদেশে, রাহুলের সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কাও
মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রিয়াঙ্কা, রবার্ট সঙ্গে ছেলে রেহানও
মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রিয়াঙ্কা, রবার্ট সঙ্গে ছেলে রেহানও
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির দফতরে পৌঁছালেন সোনিয়া, সঙ্গে রয়েছেন রাহুল, প্রিয়াঙ্কাও
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির দফতরে পৌঁছালেন সোনিয়া, সঙ্গে রয়েছেন রাহুল, প্রিয়াঙ্কাও
ফলের ফলন বিপর্যয়ে দিশেহারা চাষিরা: ১৫ মে মুম্বই অভিযানের ডাক কৃষকদের
ফলের ফলন বিপর্যয়ে দিশেহারা চাষিরা: ১৫ মে মুম্বই অভিযানের ডাক কৃষকদের
ক্যান্সার সহ জটিল রোগের জাল ওষুধ তৈরির পর্দাফাঁস, দিল্লিতে গ্রেফতার ৪
ক্যান্সার সহ জটিল রোগের জাল ওষুধ তৈরির পর্দাফাঁস, দিল্লিতে গ্রেফতার ৪
বাংলায় বাজেয়াপ্ত হয়েছে ৫৮ লক্ষ লিটার মদ, জানাল নির্বাচন কমিশন
বাংলায় বাজেয়াপ্ত হয়েছে ৫৮ লক্ষ লিটার মদ, জানাল নির্বাচন কমিশন
তরমুজ খাওয়ার পরেই মুম্বইয়ে আবদুল্লাহ সহ পরিবারের ৪ জনের মৃত্যু, ঘনীভূত হচ্ছে রহস্য
তরমুজ খাওয়ার পরেই মুম্বইয়ে আবদুল্লাহ সহ পরিবারের ৪ জনের মৃত্যু, ঘনীভূত হচ্ছে রহস্য
সর্বাধিক পাঠিত
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট দেওয়ার জন্য ১,৪৬৮ জন ভোটারকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে