১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার চলছে , জানালনে মেয়র

পুবের কলম প্রতিবেদক: পুজোর আগে শহরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু তারপরেও বাগে আনা যায়নি এই ভাইরাসকে। এই পরিস্থিতির জন্য দায়ী আবহাওয়া। আর্দ্রতা বেশি থাকাই ডেঙ্গু বাড়বাড়ন্তের অন্যতম কারণ, এমনটাই দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে সাংবাদিক বৈঠকে করে মেয়র বলেন, কলকাতায় ডেঙ্গুর পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক। তার কারণ, যে সব জায়গায় আর্দ্রতা বেশি, সেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাবও বেশি। আমরা কলকাতা পুরসভা ও রাজ্য সরকারের তরফ থেকে ডেঙ্গুর সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছি’।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

উৎসবের সময়ে যাতে পুজো কমিটিগুলি যাতে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার চালিয়ে যায় সে ব্যাপারেও আবেদন জানিয়েছেন মেয়র। শুধু কলকাতা নয়, রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্নও। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতর জেলাগুলিকে পৃথক নির্দেশিকা পাঠিয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকেও পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। ডেঙ্গু নিয়ে নির্দেশিকা জারি করেছে পুর ও নগরোন্নয়ন দফতরও।

আরও পড়ুন: মসজিদবাটী পঞ্চায়েত এলাকায় চালু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস দিল্লিতে! তাপমাত্রা ৪৩ ডিগ্রি হওয়ায় স্কুলগুলিতে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের
সর্বধিক পাঠিত

প্রথম দিনেই মমতার ‘যুবসাথী’তে ৫ লক্ষ আবেদন, জেলায় জেলায় শিবিরে ভিড়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার চলছে , জানালনে মেয়র

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার