আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার হবে ভোট গণনা। এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু অন্যদিকে তৃণমূল, কংগ্রেস সহ বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা।
আরও পড়ুন:
লোকসভা এবং রাজ্যসভা সাংসদদের পাশাপাশি ভারতের ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও পুদুচেরি বিধানসভার নির্বাচিত সদস্যেরাও ভোট দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে। তবে নয়া কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে এখনও বিধানসভা গঠিত হয়নি।
আরও পড়ুন:
লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩। রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা ২৩৩। তবে এখন রাজ্যসভায় ৫টি আসন খালি রয়েছে। ৩০টি বিধানসভার মোট বিধায়কের বর্তমান সংখ্যা ৪,১২৩। দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভা ও রাজ্যসভায় নির্বাচিত প্রত্যেক সাংসদের ভোটমূল্যই সমান— ৭০৮
আরও পড়ুন:
ভোটমূল্যের শীর্ষে উত্তরপ্রদেশ, যোগী রাজ্যে একজন বিধায়কের ভোটমূল্য ২০৮।
পশ্চিমবঙ্গে একজন বিধয়াকের ভোটমূল্য ১৫১। সিকিমে সবচেয়ে কম একজন বিধায়করের ভোটমূল্য মাত্র সাত। মূলত, ১৯৭১ সালের জনগণনার রিপোর্টকে ভিত্তি করে সাংসদ ও বিধায়কদের ভোটমূল্য নির্ধারিত হয়। ২০২৬ সাল পর্যন্ত ওই জনগণনার ভিত্তিতেই সাংসদ ও বিধায়কদের ভোটের মূল্য নির্ধারিত হবে। ওই রিপোর্টের ভিত্তিতে সাংসদ এবং বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য ১০ লক্ষ ৯৮ হাজার ৭৮২।আরও পড়ুন: