পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ভারত সিটি আবাসন এলাকায় ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। একটি অনলাইন কোরিয়ান গেমের মরণফাঁদে পা দিয়ে নয়তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল তিন বোন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। আত্মহত্যার আগে তারা একটি ডায়েরিতে দীর্ঘ নোট রেখে গিয়েছে, যার শেষে লেখা ছিল— "সরি পাপা"।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিং জানিয়েছেন, "ঘটনাস্থলে পৌঁছে আমরা তিন কিশোরীর মৃতদেহ উদ্ধার করি। তারা চেতন কুমার নামের এক ব্যক্তির সন্তান।
" সকালে ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, সন্তানদের নিথর দেহের পাশে মা কান্নায় ভেঙে পড়েছেন এবং শোকার্ত প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন।আরও পড়ুন:
তদন্তকারী কর্মকর্তাদের মতে, এই তিন বোন একটি 'কোরিয়ান লাভ গেম'-এ চরমভাবে আসক্ত ছিল। তাদের আসক্তি এতটাই গভীর ছিল যে, গত দুই বছর তারা স্কুলেও যাওয়া বন্ধ করে দিয়েছিল। এমনকি তারা নিজেদের আসল নাম বদলে কোরিয়ান নামও গ্রহণ করেছিল। বাড়ির লোকজন জানিয়েছেন, মেজ বোন প্রাচী ছিল সবকিছুর নেতৃত্বে।