২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ায় ২ জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

আইভি আদক, হাওড়া:  হাওড়ায় ২ জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। দলের নির্দেশিকা নবজোয়ার কর্মসূচিতেই ঘোষণা করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী শনিবার সন্ধ্যায় হাওড়ার সলপে নিজের অফিস থেকে ২ তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করলেন হাওড়া সদরের তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষ। এই দুজন এবার পঞ্চায়েত ভোটে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন। প্রথমজন আসলাম হক মল্লিক। তিনি ডোমজুড় ব্লক জগৎবল্লভপুর বিধানসভার ১ নম্বর মাকড়দহ অঞ্চলের তৃণমূল কর্মী ছিলেন। অন্যজন সাঁকরাইল বিধানসভার ঝোড়হাট পঞ্চায়েতের প্রধান মিনতি সেনাপতি।

সাংবাদিক সম্মেলনে কল্যাণ ঘোষ এদিন বলেন, পার্টির বিরুদ্ধে গিয়ে যারা অন্য দল থেকে বা নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাদের বহিষ্কার করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। আজ ২ জনকে বহিষ্কার করা হয়েছে যারা অন্য দলে গিয়েছেন। এবার ধীরে ধীরে নির্দল হিসেবে ভোটে দাঁড়ানো প্রার্থীদেরও বহিষ্কার করবে দল। অন্য প্রতীকে জিতে আসলেও তাদের আর কোনোমতেই দলে ফেরানো হবে না বলে এদিন জানিয়ে দেন কল্যাণ ঘোষ।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ায় ২ জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার