পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার লোকসভায় ‘বন্দে মাতরম’–এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা হবে। এই আলোচনা শেষ হলেই নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হওয়ার কথা, যেখানে উঠতে চলেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার) প্রসঙ্গ। এই দু’টি ইস্যুতেই সরকার বনাম বিরোধী সংঘাতে ময়দান ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে। ফলে তর্ক–বিতর্কে সংসদ সরগরম হওয়ার প্রবল সম্ভাবনা। সোমবার সংসদের উভয়কক্ষে আলোচনায় অংশ নেবেন প্রতিটি রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা।
তবে এনিয়ে আলোচনা শুরুর আগে সংসদ ভবনের বাইরে নিজেদের বকেয়া মেটানোর দাবিতে সরব হলেন তৃণমূল সাংসদরা। হাতে পোস্টার, তাতে ১০০ দিনের কাজ থেকে একাধিক যৌথ প্রকল্পের অর্থ নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ দেখালেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।আরও পড়ুন:
আরও পড়ুন:
কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের মোট পাওনা ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা।
হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে একশো দিনের কাজে বাংলার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারপরও এখনও দিল্লি পাওনা টাকা দিচ্ছে না। এনিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছিলেন, "এই অচলাবস্থা বেশ কয়েকটি মূল প্রকল্পে বিস্তৃত। প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন এবং এমজিএনআরইজিএ-র প্রাপ্য পাওনা অর্থ দেয়নি।"