পুবের কলম,ওয়েব ডেস্ক: ফের খবরের শিরোনামে ইন্ডিগো। বৃহস্পতিবার বিকেলে গুয়াহাটি থেকে আগরতলা গামী বিমানে ঘটল চাঞ্চল্যকর ঘটনা।
জানা গেছে, মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুলে ঝাঁপ দেবার চেষ্টা করে এক যাত্রী। এদিন মদ খেয়ে বিমানে চেপে ছিলেন তিনি। বিমানের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
আরও পড়ুন:
জানা গেছে, গুয়াহাটি থেকে বিশ্বজিৎ দেবনাথ (৪১) নামে ত্রিপুরার জিরানিয়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি আগরতলার বিমানে ওঠেন।
আরও পড়ুন:
সহযাত্রীরা জানান, নিজের আসনে বসে অস্বাভাবিক আচরণ করছিলেন বিশ্বজিৎ। বিমান আগরতলা নামার কিছুক্ষণ আগে হঠাৎ সে আকাশে ঝাঁপ দেওয়ার জন্য আপৎকালীন দরজা খুলতে যায়। সঙ্গে সঙ্গে অন্য যাত্রীরা এবং বিমানের ক্রু সদস্যরা ওই ব্যক্তিকে আটকান। বিমানে থাকা অন্যান্য যাত্রীরা তাঁকে গণপিটুনি দেয়। পরে, অভিযুক্ত ব্যক্তিকে আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয় ইন্ডিগো বিমান কতৃপক্ষ।