পূবের কলম ওয়েবডেস্কঃ সউদি যুবরাজ বিন সালমানের ও প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে বৈঠকের পর তুরস্কের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রিয়াদ। কূটনৈতিক সম্পর্কের অবনতির পর সম্প্রতি দুই দেশের নেতা একে অপরের সঙ্গে দেখা করেন। চলতি সপ্তাহে সউদি এবং তুর্কি সরকারের মধ্যে একটি ট্রেড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর আগে সউদি আরবের বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আধুল্লাহ আল-কাসাবি ঘোষণা করেন, তুরস্কের কোনও পণ্য আমদানিতে সউদির কোনও বিধিনিষেধ থাকবে না।
তিনি বলেন, ‘চলুন আমরা একত্রিত হই এবং সউদি ও তুর্কি ব্যবসায়ীদের যৌথ ফোরাম তৈরি করে নতুন করে পথচলা শুরু করি।’ বছর দুয়েক আগে, ২০২২ সালে আঙ্কারার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে রিয়াদ। তুর্কি পণ্য দেশে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। সউদি ব্যবসায়ীরা তুরস্কের সাথে বাণিজ্য বন্ধ করে দেয়। মূলত ভিন্ন বৈদেশিক নীতি ও লক্ষ্যের কারণেই দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া ২০১৮ সালে ইস্তান্বুলে সউদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে চাপ দিচ্ছিল তুরস্ক। গত বছর সমঝোতামূলক আলোচনার পর চলতি বছর তুরস্ক খাশোগির মামলা সউদি আরবের কাছে হস্তান্তর করে। এরপর সউদি ক্রাউন প্রিন্স বিন সালমান তুরস্ক সফর করে দুই দেশের মধ্যে বৈরিতা কমিয়ে আনেন।তুর্কি-সউদি বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হচ্ছে
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ জুন ২০২২, ০৯:৫৪
আরও খবর
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার এখন ইলন মাস্ক
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
ন্যাটো সহায়তা কমানোর পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের
ন্যাটো সহায়তা কমানোর পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর