পুবের কলম ওয়েবডেস্ক:  সোমালিয়ার  রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রকের বাইরে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১০০ জনের। গুরুতর আহত  কমপক্ষে ৩০০। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমালিয়ায় জোড়া বিস্ফোরণ, এক টেলিভিসন সাংবাদিক সহ নিহত কমপক্ষে ১০০, গুরুতর জখম অন্তত  ৩০০

ঘটনাস্থল পরিদর্শন শেষে সোমালিয়ার প্রধানমন্ত্রী  বলেন, ‘যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের মধ্যে মা ও শিশুরাও রয়েছে।

 এমনকি শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।তিনি আরও জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে।  আহতদের সার্বিক চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।

সোমালিয়ায় জোড়া বিস্ফোরণ, এক টেলিভিসন সাংবাদিক সহ নিহত কমপক্ষে ১০০, গুরুতর জখম অন্তত  ৩০০

সোমালিয়ায় জোড়া বিস্ফোরণ, এক টেলিভিসন সাংবাদিক সহ নিহত কমপক্ষে ১০০, গুরুতর জখম অন্তত  ৩০০

দেশটির পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে বলেছেন, স্থানীয় সময় দুপুর ২টোর  দিকে এ হামলা হয়। শিশু, মহিলা ও বৃদ্ধসহ অসামরিক নাগরিকদের লক্ষ্য করে দুটি বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।সোমালি জার্নালিস্ট সিন্ডিকেট (এসজেএস) নিশ্চিত করেছে যে কোনা নামের একজন টিভি রিপোর্টারও নিহত হয়েছেন এ হামলায়।