আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, তাই কত ঘটনা রয়ে যায় অন্তরালে। যেমন যমজ হয়েও জন্ম দুটি আলাদা বছরে। হ্যাঁ অবাক মনে হলেও এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
আরও পড়ুন:
নাটিভিড্যাড মেডিক্যাল সেন্টারে এক অদ্ভুত সময়ের সন্ধিক্ষণে জন্ম নেয় দুটি শিশু।
একজনের জম্ম হয় ৩১ ডিসেম্বর ২০২১ মধ্যেরাতের ঠিক আগে। তার থেকে ১৫ মিনিট বাদে জন্ম নেয় আরও একজন। পৃথিবী ততক্ষণে ২০২২ সালে পা রেখেছে।আরও পড়ুন:
ওই মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ফাতিমা মাদরিগাল তাঁর প্রথম সন্তানের জন্ম দেন রাত ৩১ ডিসেম্বর রাত ১১.৪৫ মিনিটে, দ্বিতীয় সন্তান জন্ম নেয় ঠিক রাত বারোটায়।
ফলে যমজ হলেও আলফ্রেডো অ্যান্টোনিও ট্রুজিলোর থেকে আলফ্রেডোর বোন আইলিন ইয়োলান্দা ট্রুজিলোর জন্ম একবছরের পার্থক্য হয়ে যায়। এতে তার জন্মদিন ও জন্মসালও হয়ে যায় আলাদা।আরও পড়ুন:
এই যমজের পারিবারিক চিকিৎসক ড. আনা আবরিল আরিয়াসও খুশিতে আত্মহারা। মাদরিগাল পরিবারেও ডেকেছে খুশির বান।
আরও পড়ুন: