পুবের কলম, ওয়েবডেস্ক: ফের সেফটি ট্যাঙ্কে নেমে কাজ করতে গিয়ে প্রাণ খোয়ালেন দুই সাফাই কর্মী। কোচবিহার জেলার ২ নম্বর ব্লকের চকচকা অঞ্চলের চাপাগুড়ি এলাকার ঘটনা। সোমবার জলের জলের সেফটি ট্যাঙ্কে নেমে সাটারিংয়ের কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে। মৃত দুই কর্মীর নাম প্রণব সরকার ও বিজয় সরকার।
তারা দুজনেই কোচবিহার ২ নম্বর ব্লকের চকচকা অঞ্চলের অন্তর্গত চাপাগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।আরও পড়ুন:
সোমবার সকালে চাপাগুড়ি এলাকায় জলের ট্যাংকির সাটারিং খুলতে যান সেই সময় সেখানে আটকে যান তারা। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ওই দুই কর্মীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তড়িঘড়ি দুজনকেই
আরও পড়ুন:
কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জানান দুজনেরই মৃত্যু হয়েছে।
মৃত প্রণব সরকারের পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। মৃত বিজয় সরকারের পরিবারে স্ত্রী সহ দুই কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।আরও পড়ুন:
বার বারই সেফটি ট্যাঙ্কে নেমে সাফাই থেকে কাজ করতে গিয়ে এর আগেও একাধিক কর্মী প্রাণ খুইয়েছেন। তাও নিশ্চুপ প্রশাসন। প্রাণ হাতে করে নিয়ে কাজ করলেও এই সমস্ত কর্মীদের জন্য নেই কোনও সুরক্ষার ব্যবস্থা।
আরও পড়ুন: