পুবের কলম ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে, দেশটিতে অবস্থানরত বা ভ্রমণ ভিসায় প্রবেশ করা সব ধরনের ইরানি নাগরিকদের জন্য ‘ওভারস্টে’ (নির্ধারিত সময়ের বেশি থাকার) জরিমানা সম্পূর্ণ মাফ করা হবে। মঙ্গলবার এই ঘোষণা করেছে আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান অসাধারণ আঞ্চলিক সংকট বিবেচনা করে। কারণ ইরান থেকে অনেকেই দেশে ফিরে যেতে পারছেন না;আকাশপথ বন্ধ এবং ফ্লাইট বাতিল হওয়ার কারণে।আরও পড়ুন:
গত শুক্রবার থেকে ইসরাইল ও ইরান সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পালটাপালটিতে জড়িয়ে পড়েছে।
ইসরাইল প্রথমে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে হামলা চালায়, যার জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বুধবার এই সংঘাত পঞ্চম দিনে পৌঁছেছে।আরও পড়ুন:
এই পরিপ্রেক্ষিতে ইরানি নাগরিকদের ওপর অতিরিক্ত চাপ কমাতে জরিমানা মাফের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে।
আরও পড়ুন:
আরব আমিরাতের তরফে জানানো হয়েছে, যেসব ইরানি এই সুবিধা নিতে চান, তারা অনলাইন স্মার্ট সার্ভিস প্ল্যাটফর্মে রেজিস্টার করতে পারেন অথবা দেশজুড়ে থাকা ‘কাস্টমার হ্যাপিনেস সেন্টার’-এ গিয়ে সাহায্য চাইতে পারেন। এর আগে, সুদান সংকটের প্রেক্ষিতে, গত মাসে সংযুক্ত আরব আমিরাতে থাকা সুদানি নাগরিকদের ক্ষেত্রেও সব ধরনের রেসিডেন্স ও এন্ট্রি পারমিট সংক্রান্ত জরিমানা মাফ করা হয়। এই সিদ্ধান্ত ১৯ মে ২০২৪ থেকে কার্যকর হয়েছে এবং চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।