নিট প্রশ্নফাঁস বিতর্কের জেরে অবশেষে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। দীর্ঘদিন ধরে বিরোধী দল, ছাত্র সংগঠন এবং আন্দোলনরত পড়ুয়াদের পক্ষ থেকে তাঁর পদত্যাগের দাবি উঠছিল।
আরও পড়ুন:
এদিন বিকেলেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রের তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা রয়েছে।
সেই বৈঠকের ঠিক আগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
নিট প্রশ্নফাঁস কাণ্ডকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বিক্ষোভ, অনশন এবং প্রতিবাদ কর্মসূচি চলছিল। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন ক্রমশ তীব্র আকার ধারণ করে। সেই আবহেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ধর্মেন্দ্র প্রধান।