পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার রাজ্যসভায় দিল্লি পরিষেবা বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তুমুল হট্টগোলের মধ্যে গত ৩ আগস্ট লোকসভায় পাস দিল্লি পরিষেবা বিল। বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ এই বিলের বিরোধিতা করলেও, নবীন পট্টনায়কের বিজু জনতা দল এবং জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি বিলটিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।
এই বিল আইনে পরিণত হলে, দিল্লিতে আমলা নিয়োগ এবং বদলির ক্ষমতা হারাবে দিল্লির নির্বাচিত সরকার। এই ক্ষমতা ন্যাস্ত হবে কেন্দ্রীয় সরকারের হাতে।আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার রাজ্যসভায় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধন) বিল, ২০২৩ সরকার সরানোর জন্য প্রস্তাব আনবে। গত ৩ আগস্ট ইন্ডিয়া জোটের ধ্বনি ভোটের কারণে বিলটি পাস হয়েছিল।
আরও পড়ুন: