পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রীকে খুনের ঘটনায় পদক্ষেপ করছে ভারতীয় হাইকমিশন। এক ছাত্রীর খুনের ঘটনায় মার্কিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত। শুক্রবার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ইতিমধ্যে ভারতীয় ছাত্রীর খুনের বিষয়টি উত্থাপন করা হয়েছে। একটি মামলা সিয়াটল সিটি অ্যাটর্নি অফিসে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:
হাইকমিশন সূত্রে খবর, জাহ্নবী কান্দুলার খুনের ঘটনায় কিং কাউন্টি প্রসিকিউশন অ্যাটর্নির প্রকাশিত তদন্ত রিপোর্টে সন্দেহজনক বেশকিছু বিষয় উঠে এসেছে।
ছাত্রীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ওই ছাত্রীর পরিবার নিশ্চিত ন্যায় বিচার পাবেন বলেও আশা করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি, ২৩ বছর বয়সী জাহ্নবীকে ধাক্কা মারে বলে অভিযোগ। সিয়াটলে অফিসার ডেভ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। একশোর উপর স্পিডে গিয়ে ভারতীয় ছাত্রীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।