পুবের কলম ওয়েবডেস্ক: ধর্মঘট প্রত্যাহারের জন্য  ট্যাঙ্কার মালিকদের সঙ্গে  ফলপ্রসূ  হলনা ইন্ডিয়ান অয়েল  কর্তৃপক্ষের  বৈঠক।  আপাতত  ধর্মঘট  বহাল রাখছে ট্যাঙ্কার সংগঠনগুলি।  ফলে সাধারণ  মানুষের  চরম দূর্ভোগের আশঙ্কা।

হাওড়ার মৌরিগ্রামে ইন্ডিয়ান অয়েলের ডিপো থেকে ট্যাঙ্কার বের না করার সিদ্ধান্তে অটল রয়েছে সংগঠনগুলি। ফলে শনিবার থেকে জ্বালানির অভাবে রাস্তায় কম নামতে পারে  বাস।

যার ফলে দুর্ভোগের মুখে পড়তে  হবে  যাত্রীদের।

ট্যাঙ্কার মালিক সংগঠন সাফ জানিয়েছেন  তাঁদের  দাবি দাওয়া  না  মিটলে রাস্তায় নামবেনা কোন ট্যাঙ্কার। জ্বালানি সরবরাহের জন্য যেই ভাড়ায় ট্যাঙ্কার মালিকদের সঙ্গে আইওসির চুক্তি হয়েছিল। সেই অনুপাতে ভাড়া অত্যাধিক কমিয়ে দেয় এই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। ট্যাঙ্কার মালিকদের দাবি, তাঁদের পক্ষে এত কম ভাড়ায় জ্বালানি সরবরাহ করা সম্ভব না। হাওড়া, কলকাতা দুই ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় সার্বিক  প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।